Saturday, June 13, 2026

কে তুমি কাছেই আছো | Ke Tumi Kachei Acho | Bengali Song | কৃষ্ণ ভজন | Anup Jalota | Bengali Lyrics


= কে তুমি কাছেই আছো =


 কে তুমি কাছেই আছো

তবু জানিনা আছো কোনখানে,

কে তুমি কাছেই আছো

তবু জানিনা আছো কোনখানে,

যে কথা বলো তাই শুনে যাই

যে কথা বলো তাই শুনে যাই,

বুঝিনা তবু তার মানে

বুঝিনা তবু তার মানে,

কে তুমি কাছেই আছো

তবু জানিনা আছো কোনখানে। 


হাতটা ধরে আমাকে চালাও

অন্ধকারে প্রদীপ জ্বালাও। 

হাতটা ধরে আমাকে চালাও

অন্ধকারে প্রদীপ জ্বালাও,

চোখের দেখায় দেখিনা তবু

চোখের দেখায় দেখিনা তবু,

এ কি খেলা কে জানে ..

যে কথা বলো তাই শুনে যাই

যে কথা বলো তাই শুনে যাই,

বুঝিনা তবু তার মানে

বুঝিনা তবু তার মানে,

কে তুমি কাছেই আছো

তবু জানিনা আছো কোনখানে। 


জানি গো তুমি চাইবে যেদিন

থামতে হবে আমায় সেদিন। 

জানি গো তুমি চাইবে যেদিন

থামতে হবে আমায় সেদিন,

পাথর চরন দাঁড়িয়ে যাবে

পাথর চরন দাঁড়িয়ে যাবে

বেলা শেষের সন্ধানে,

যে কথা বলো তাই শুনে যাই

যে কথা বলো তাই শুনে যাই,

বুঝিনা তবু তার মানে

বুঝিনা তবু তার মানে,

কে তুমি কাছেই আছো

তবু জানিনা আছো কোনখানে,

কে তুমি কাছেই আছো

তবু জানিনা আছো কোনখানে।

0 comments:

Post a Comment

Thanks For Your Support