হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দর্শন
তোমারি বিহনে ঝড়ে জল নয়নে
তোমারি বিহনে ঝড়ে জল নয়নে
বোঝনা ভক্তের নিবেদন
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দর্শন
এসে ভবের মাঝেতে বেধেছিলাম খেলাঘর
বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর
এসে ভবের মাঝেতে বেধেছিলাম খেলাঘর
বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর
কি ভুল করেছি আমি সারাটা জীবন
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দর্শন
জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই
কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় আমি পাই
জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই
কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় আমি পাই
আর কি তোমার সাথে আমার হবে না মিলন
এই দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দর্শন
আমার মনের এই আশা দয়াল তোমারে জানাই
ওই রাঙ্গাচরণ ছাড়া কিছুই নাই চাই
আমার মনের এই আশা দয়াল তোমারে জানাই
ওই রাঙ্গাচরণ ছাড়া কিছুই নাই চাই
বিশ্বজিৎ কয় আছি আমি চাতকের মতন
এই দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দর্শন






0 comments:
Post a Comment
Thanks For Your Support