Friday, May 29, 2026

ওই কাঁচা বাঁশের পাল্কিটা সাজারে তোরা | Oi Kacha Baser Palkhita Sajare Tora | Bengali Lyrics

 ওই কাঁচা বাঁশের পাল্কিটা সাজারে তোরা



 ওই কাঁচা বাঁশের পাল্কিটা সাজারে তোরা

রাত পহালে হয়ে যাবে বাসি মড়া

জতই ডাকো নাম ধরিয়া আর দেবেনা সাড়া

রাত পহালে হয়ে যাবে বাসি মড়া


চার জনাতে কাঁধে নিয়ে বলবে হরিবোল

গাইবে সবাই এই হরিনাম বাজবে করতাল খোল (২)

আপন সজন কাঁদবে সেদিন হয়ে দিশেহারা

রাত পহালে হয়ে যাবে বাসি মড়া


সাথে দেবে মাটির কলশী ছড়াবে রে খোই

খুচরো পয়সা চন্দন তিলক কাঁদবে প্রান সোই (২)

চোখের জলে দেবে সেদিন গোবর জলের ছড়া

রাত পহালে হয়ে যাবে বাসি মড়া


নিতাই বলে তুমি আমি সবাই চলে যাব

জানিনা আর কখনোকি মানব জনম পাবো (২)

এই হরিনাম জপলে হয়তো দয়াল দিতো সাড়া

রাত পহালে হয়ে যাবে বাসি মড়া


ওই কাঁচা বাঁশের পাল্কিটা সাজারে তোরা

রাত পহালে হয়ে যাবে বাসি মড়া

জতই ডাকো নাম ধরিয়া আর দেবেনা সাড়া

রাত পহালে হয়ে যাবে বাসি মড়া

0 comments:

Post a Comment

Thanks For Your Support